আজকের তারিখ- Mon-02-03-2026

সাংবাদিকদের সম্মানে কুড়িগ্রাম-৩ আসনের এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২মার্চ) উলিপুর উপজেলা সদরে ইমপাওয়ারমেন্ট হাব অফিসে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ....বিস্তারিত....

চিলমারীতে ১১৫পরিবারকে সংযোগ ফাউন্ডেশনের “রমজান ফুড প্যাকেজ” উপহার

হাবিবুর রহমান: কুড়িগ্রামের চিলমারিতে “মানুষের জন্য, মানুষের পাশে” এই স্লোগানকে সামনে রেখে, পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে, “সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান ফুড প্যাকেজ” উপহার দেয়া হয়েছে। সোমবার (২রা মার্চ) সকাল ১১টায় থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে ১১৫ দরিদ্র ও অসহায় ....বিস্তারিত....

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

যুগের খবর ডেস্ক: চলতি মার্চের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা ....বিস্তারিত....

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

যুগের খবর ডেস্ক: প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। এছাড়া সাংবাদিক মো. জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)  ও মো. সুজাউদ্দৌল্লাকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, এসএএম ....বিস্তারিত....

দুবাই যেতে পারলেন না নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: ইসরায়েল ও আমেরিকার আকস্মিক হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তুরস্কের ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানে আটকা পড়েন তিনি। পরে, দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগজনক সময় পার করে অবশেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের ....বিস্তারিত....

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম, হুইপ হলেন যারা

যুগের খবর ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে আরও ৬ জন সংসদ সদস্যকে হুইপ নিযুক্ত করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. ....বিস্তারিত....
সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )