আজকের তারিখ- Thu-30-04-2026
 **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সম্মানে কুড়িগ্রাম-৩ আসনের এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২মার্চ) উলিপুর উপজেলা সদরে ইমপাওয়ারমেন্ট হাব অফিসে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
তিনি তার বক্তব্যে বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”
এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। সাংবাদিক নেতৃবৃন্দও তাদের বক্তব্যে স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )