আজকের তারিখ- Fri-17-04-2026

সাইফের পরে সাজঘরে লিটন

স্পোর্টস ডেস্ক: পরপর দুই বলে দুই উইকেট হারানো বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন সাইফ হাসান ও লিটন কুমার দাস। তবে অল্প রানের ব্যবধানে তাঁরা সাজঘরে ফেরায় চাপে স্বাগতিকরা। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বেশ জমে উঠেছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেয়া ২৪৮ রানের জবাব দিতে নেমে শুরুতে বড় ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে পর পর দুই বলে ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তবে এই ধাক্কা পরে ভালোভাবেই কাটিয়ে তোলেন অপর ওপেনার সাইফ হাসান ও লিটন দাস।
অনেকদিন অফ ফর্মে থাকা সাইফ এই সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। সেই ফর্মটাই যেন টেনে আনলেন মূল ম্যাচে! শুরুতে একটা ‘জীবন’ পাওয়া সাইফ হাসান লিটনকে নিয়ে তৃতীয় উইকেটে দারুণ ব্যাটিং করেছেন। ফিফটির পর অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। দলীয় ১১৪ রানের মাথায় ক্যাচ আউট হন সাইফ। ফেরার আগে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। ৭৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন সাইফ। খানিক বাদে ফক্সক্রফটের দারুণ এক অফ স্পিনে সরাসরি বোল্ড হয়েছেন লিটন। তিনি ফিরেছেন ৬৮ বল খেলে ৩ চারে ৪৬ রান করে।
পরপর দুই উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৪৬ রান।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )