আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চিলমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, ডবিøউ, এম রায়হান শাহ্। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০১৯-২০ মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নের ২০০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে সরিষা বীজ ও সার বিতরনের মধ্যদিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এতে জনপ্রতি ১জন কৃষক ১ কেজি করে সরিষা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছে। বিতরন পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় উদ্বোধক, প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার ১৯৮০জন কৃষকের মাঝে গম, ভুট্্রা, সরিষা চিনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ, শীতকালীন মুগডাল, গ্রীষ্মকালীন মুগডাল ও গ্রীষ্মকালীন তিলের বীজসহ ডিএপি,এমওপি সার বিতরন করা হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )