আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের জেরে সৃষ্ট উত্তেজনায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। এবার ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে দেশটি।

শনিবার (১৪ মে) থেকেই দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে বলে জানিয়েছে রুশ বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ‘রাও (আরএও) নর্ডিক’। এ তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংস্থাটির দাবি করছে, ফিনল্যান্ডে আগে সরবরাহ করা বিদ্যুতের পাওনা মূল্য পরিশোধ করেনি। মূল্য পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি, যা আমাদের বাণিজ্য ইতিহাসের বিশ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ঘটছে।
এদিকে, ফিনল্যান্ডের গ্রিড অপারেটর জানিয়েছে, রাশিয়া দেশটির বিদ্যুতের সামান্য অংশ সরবরাহ করে থাকে, যা বিকল্প উৎস যোগান দেওয়া হবে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটে (ন্যাটো) যোগ দেওয়ার পরিকল্পনা করছে ফিনল্যান্ড। এতে ক্ষুব্ধ রাশিয়া। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে বৃহস্পতিবার রাশিয়া ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেওয়ার হুমকি দেয়। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার দীর্ঘ এক হাজার ৩০০ কিলোমিটার (৮১০ মাইল) সীমান্ত রয়েছে। রোববার (১৫ মে) ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।
প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এ দুটি অঞ্চল একত্রে ডোনবাস নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তার জেরে বিভিন্ন দেশ একের পর এক রাশিয়ার বিরুদ্ধে যাচ্ছে। সেজন্য রাশিয়াও ওসব দেশে গ্যাস, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )