আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

রাজনীতি ছাড়ছেন শিয়া নেতা মুকতাদা আল সদর

যুগের খবর ডেস্ক: ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৯ আগস্ট) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে সদর বলেন, আমি আমার চূড়ান্ত প্রত্যাহার ঘোষণা করছি।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মুকতাদা আল সদর রাজনীতি ছাড়ার পাশাপাশি তার সংগঠনের রাজনৈতিক কার্যালয়ও বন্ধের ঘোষণা দিয়েছেন। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে তার নিয়ন্ত্রণাধীন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চালু থাকবে বলে জানিয়েছেন শিয়া এই নেতা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মুকতাদা আল সদর এর আগেও কয়েকবার রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে প্রতিবারই কয়েকদিন পর তিনি ফের রাজনীতিতে সক্রিয় হন।
সম্প্রতি মুকতাদা আল-সদর ও ইরানপন্থী শিয়া নেতাদের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছে। এর জেরে ইরাকে দীর্ঘ সময় থেকে কোনো সরকার গঠিত হচ্ছে না। গত জুনে মুকতাদা আল সদর ইরাকের পার্লামেন্ট থেকে তার নিজ দলের আইনপ্রণেতাদের পদত্যাগের নির্দেশ দেন।
জুলাইয়ের শেষ দিকে মুকতাদা আল সদরের সমর্থকরা ইরাকের পার্লামেন্ট ও সরকারি ভবনগুলো দখল করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে দেশটির নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া থেমে যায়।
এবার মুকতাদা আল সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন। তার এ ঘোষণায় ইরাকের রাজনীতি আরও অনিশ্চয়তায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )