আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

উলিপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা পাষন্ড স্বামী গ্রেফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাসেল মিয়ার (২৮) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জানযায়গীর গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় স্বামী রাসেল মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর আজ শুক্রবার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধরনীবাড়ী ইউনিয়নের লাঠির খামার গ্রামের মেনাজুল হকের মেয়ে মারফি আক্তার (২০) এর সাথে দেড় বছর আগে দুর্গাপুর ইউনিয়নের ইউনিয়নের জানযায়গীর গ্রামের আব্দুল হাকিমের ছেলে রাসেল মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে রাসেল মিয়া দেড় লাখ টাকা যৌতুকের জন্য প্রায় সময় স্ত্রী মারফি আক্তারকে শারীরিক নির্যাতন করে আসছে। গত ১১ সেপ্টেম্বর রাসেল যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ এর এক পর্যায়ে ৭ মাসের গর্ভবতী স্ত্রী মারফি আক্তারের পেটে লাথি মারে। মারফি  গুরুত্বর আহত হয়ে পড়ে এবং সন্তান প্রসব করে। কিছুক্ষণ পর বাচ্চাটি মারা যায়।

এদিকে গত শনিবার মারফি আক্তার গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারফি আক্তারের মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে মারফির বাবা মেনাজুল হক বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, প্রধান আসামী রাসেলকে গ্রেফতার করে হত্যা মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )