আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

চিলমারীতে এশিয়ান টিভি‍‍`র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার: দশ পেরিয়ে এগারো বর্ষে পদার্পন,সবার সাথে এশিয়ান টেলিভিশন’  এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারী) সকালে প্রেসক্লাব চিলমারীর হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল কেককাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী।
এদিন সকালে এক বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান,  চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সরকার প্রমুখ।
প্রেসক্লাব চিলমারীর সভাপতি মনিরুল আলম লিটুর সভাপতিত্বে ও  এশিয়ান টিভির চিলমারী প্রতিনিধি এস,এ মন্ডল সবুজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ, প্রেসক্লাব চিলমারীর সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি অধ্যাপক গোলাম মাহবুব, ভোরের দর্পন প্রতিনিধি সহকারী অধ্যাপক ফজলুল হক, যুগের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস,এ ম নুরুল আমিন সরকার, ৬৯ টিভির আলমগীর হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা এশিয়ান টিভির সমৃদ্ধি কামনা করেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )