আজকের তারিখ- Tue-10-03-2026
 **   তেলের ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশ **   ঈদুল ফিতরের লম্বা ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ **   ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী **   বিএনপির কাছে নতিস্বীকার করে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার: জামায়াত আমির **   ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত **   বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী **   ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী **   বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে : জুবাইদা রহমান **   সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতাকে হত্যার দাবি ট্রাম্পের **   নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ওয়েবসাইটে বাংলায় দেখা যাবে সুপ্রিম কোর্টের সব রায়

যুগের খবর ডেস্ক: ইংরেজি ভাষায় দেওয়া সুপ্রিম কোর্টের সব রায়-আদেশ এখন থেকে বাংলা ভাষায় দেখাতে প্রযুক্তিসেবা সংযোজন করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ প্রযুক্তিগত সেবার উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, সোমবার থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় প্রদত্ত সব রায়-আদেশ গুগলের প্রযুক্তির সহায়তায় আইনজীবী, বিচারপ্রার্থী, বা যেকোনো ব্যক্তি নিজে নিজেই বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন। এ জনমুখী প্রযুক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এমনভাবে সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো ব্যক্তি ইংরেজি ভাষায় দেওয়া যেকোনো রায় বা আদেশ, তা যত বড়ই হোক না কেন, তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তা বাংলায় অনুবাদ করে দেখতে পারছেন।
সুপ্রিম কোর্ট প্রশাসন আরও জানায়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক বিচারপতি নিয়মিতভাবে বাংলা ভাষায় রায়-আদেশ দিয়ে থাকেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত ‘আমার ভাষা’ নামে প্রযুক্তির মাধ্যমে ইংরেজি ভাষায় প্রদত্ত রায়-আদেশ বাংলায় অনুবাদ করা হচ্ছে অনেক আগে থেকেই। তবে আজকের এ প্রযুক্তির সংযোজন ও উদ্বোধন বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক সময়োপযোগী নতুন মাত্রা যোগ করলো।
উদ্বোধন অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন, সুপ্রিম কোর্টের ‘কোর্ট প্রযুক্তি কমিটি’র সদস্য এম এম মোর্শেদ, আব্দুল মালেক ও মইনউদ্দিন কাদের উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )