আজকের তারিখ- Mon-16-03-2026
 **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   উলিপুরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের কাজ চলমান **   এবার মেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি **   নতুন ২ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান **   তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের রায় প্রকাশ **   জনগণের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী **   বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে এক লাখ মানুষের ইফতার **   চিলমারীতে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র)” দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। **   ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি : প্রধানমন্ত্রী **   ২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য

সাংবাদিক হত্যা: চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে মামলা

জামালপুর প্রতিনিধি: সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান মাহমুদ আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম।

শনিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টা দিকে বকশীগঞ্জ থানায় চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে হত্যা মামলার দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানা পুলিশের (ওসি) সোহেল রানা বলেন, নিহত সাংবাদিকের স্ত্রী হত্যা মামলা দায়ের করেছেন।
জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন বলেন, থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয় চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে। আমাদের কাছে এখন পর্যন্ত ১০ জন গ্রেপ্তার রয়েছে।
প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন তার ওপর হামলা করেন। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )