আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

উন্নয়নের জন্য মানুষ নৌকা চায়: কাদের

যুগের খবর ডেস্ক: আটলান্টিকের ওপার থেকে কোনো নিষেধাজ্ঞা আসে কি না বিএনপি সেই অপেক্ষায় আছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়নের জন্য মানুষ নৌকা চায়।
বুধবার (৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের যৌথসভায় এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনের আর তিন থেকে চার মাস বাকি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ও তাদের সমমনা দলগুলো এখন গুজব ও ষড়যন্ত্র করতে তৎপর। ভোটারদের কাছে না গিয়ে তারা বিদেশিদের কাছে যাচ্ছে। আটলান্টিকের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা আসে কি না দলটি এখন সেই অপেক্ষায় আছে। তারা তাকিয়ে আছে আটলান্টিকের ওপার থেকে কী নিষেধাজ্ঞা আসে।
সিটি করপোরেশ নির্বাচনের মতোই দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, সিটি নির্বাচন যেমন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে, আগামী জাতীয় নির্বাচনও তেমন সুষ্ঠু হবে। নির্বাচন ব্যবস্থা নিয়ে যারা প্রশ্ন করেন, গুজব ছড়ান, ষড়যন্ত্র করেন তাদের শিক্ষা নেওয়া উচিত।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল বলেছেন ভাঙা নৌকায় নাকি দেশের মানুষ চড়বে না। ধানের শীষ পেটের বিষ হয়েছে। উন্নয়নের জন্য মানুষ নৌকা চায়।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )