আজকের তারিখ- Fri-12-12-2025
 **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত **   আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা **   দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের লোকজন **   নাগেশ্বরীতে একহাজার পিচ ইয়াবা ও প্রাইভেটকার জব্দ **   উলিপুর থানার নবাগত ওসি হিসেবে যোগদান করলেন সাঈদ ইবনে সিদ্দিক **   ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হবে **   আমি নির্বাচনে অংশগ্রহণ করবো: আসিফ মাহমুদ **   মেগা প্রজেক্টে নয়, আমরা টাকা খরচ করবো শিক্ষার পেছনে : তারেক রহমান

ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়ী আটক

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ জুয়াড়ীকে আটক করা হয়েছে।২১ শে আগষ্ট  রবিবার দিন গত  রাত দেড় টার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো মইদাম গ্রামের নূর ইসলাম এর পুত্র কামাল হোসেন (৩০), সহিদ আলীর পুত্র সিপন মিয়া (২৫), রিয়াজুল হক এর পুত্র
হাসেম আলী (২১), আব্দুর রহিম এর পুত্র হোসেন আলী (২৮)  এবং  তিলাই ইউনিয়নের পশ্চিম  ছাটগোপালপুর গ্রামের ফজর আলীর পুত্র আবুল হোসেন (৩৫) ও ছফর উদ্দিন এর পুত্র জয়নাল (২৫)।
পুলিশ সূত্রে জানাযায়,২১ শে আগষ্ট  রবিবার রাত দেড়টার দিকে ভূরুঙ্গামারী থানার এসআই রোকনুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম ছাট গোপালপুর গ্রামে রাত্রিকালীন ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভীত্তিতে পার্শ্ববর্তী মইদাম গ্রামের নুর ইসলাম এর পুত্র কামাল হোসেন (৩০) এর বাড়িতে অভিযান চালিয়ে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় উক্ত আসামীদেরকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় নগদ টাকা, দুই সেট তাস ও জুয়া খেলার অন‍্যান‍্য সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার (২১ আগস্ট ) সকালে আটকৃতদেরকে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান আটক আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা রুজু করে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )