আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

নাগেশ্বরীতে হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দেড় মাস আগে হারিয়ে যাওয়া ৬০ বছরের এক বৃদ্ধা মাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ । বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় দেড় মাস পর সন্তানের সাথে মিলন ঘটে ওই বৃদ্ধার। সন্তানকে পেয়ে জড়িয়ে ধরেন তিনি। সারাক্ষন শির্ণ হাতে ধরে থাকেন সন্তানের হাত। বাড়ি ফিরে যেতে বার বার তাগাদা দেন সন্তানকে।
বৃদ্ধা মায়ের নাম মনোয়ারা বেগম। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। তার বড় ছেলের নাম মনিরুল ইসলাম।
গত বুধবার সন্ধ্যায় স্থানীয়দের সংবাদে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত এলাকা টাপুর গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা মাকে উদ্ধার করে কচাকাটা থানা পুলিশ। পরে ওই বৃদ্ধার দেয়া আংশিক তথ্যে খোজ করা হয় তার পরিবারের। সাহায্য নেয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোষ্টের। পরে রাতে মেলে তার পরিবারের সন্ধান।
থানায় মাকে নিতে আসা সন্তান মনিরুল ইসলাম জানান সবে-বরাতের তিনদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন তার মা। এরপর বহু খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। পরে কচাকাটা থানা পুলিশের ফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে মায়ের সন্ধান পাওয়ার বিষয়ে নিশ্চিত হন তিনি। থানায় এসে মাকে পেয়ে ভিষণ খুশি তিনি। তিনি আরোও জানান, পারিবারীক কলহের জেরে চার বছর আগে কিছুটা মানষিক ভারসম্য হারান তার মা। তখন থেকে তাকে চোখে চোখে রাখতে হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই মাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। পরে তার ঠিকানা এবং পরিজনের খোঁজে মাঠে নামে পুলিশ। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও পোষ্ট দেয়া হয়। পরে রাতেই তার পরিবারের খোঁজ মেলে। আজ তার সন্তানের হাতে তাকে তুলে দেয়া হয়। তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে সবার ভালো লাগছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )