আজকের তারিখ- Sat-14-03-2026
 **   ২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য **   সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী **   বড় পর্দায় কাজের স্বপ্ন জয়া মির্জার **   যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন

নাগেশ্বরীতে আচার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ্য

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে আচার বিক্রেতার আচার খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছে ১২ শিক্ষার্থী। বমি ও পেট ব্যথা নিয়ে ১১ জনকে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রæয়ারী) সকালে উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শিউলি আক্তার এ তথ্য জানিয়েছেন। এ ঘটনার পর আচার বিক্রেতা ইমান আলীকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ জানান, আচার বিক্রেতা ইমান আলী প্রতিদিন বিদ্যালয় চত্বরে আচার বিক্রি করেন। শনিবার সকালে কিছু শিক্ষার্থী তার কাছ থেকে আচার কিনে খাওয়ার পর পেট ব্যথা ও বমি বমি ভাব হয়। পরে তাদেরকে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একজনের অবস্থা একটু খারাপ হওয়ায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ডা. শিউলি আক্তার জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়েছে। কয়েকজন আচার না খেলেও আতঙ্কে অসুস্থ্য হয়ে পড়েছে। তাদের চিকিৎসা দিয়েছি। বর্তমানে সবার অবস্থা ভালো।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির বলেন, ‘আমি নিজেও হাসপাতালে বাচ্চাদের সঙ্গে কথা বলেছি। এখন তারা ভালো আছে। আচার বিক্রেতাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )