আজকের তারিখ- Mon-16-03-2026
 **   প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির **   ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ **   ট্রাম্পের সহায়তার ডাকে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না **   আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী **   চিলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক অষ্টমী স্নান মেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   উলিপুরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের কাজ চলমান **   এবার মেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি **   নতুন ২ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান **   তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের রায় প্রকাশ

২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সাম্প্রতিক সময়ে সংঘটিত দুটি পৃথক হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে দাবি করেছেন দেশটির এক সংসদ সদস্য। শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
জাহরোম এলাকার প্রতিনিধি ও সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কৌচির দাবি, সর্বোচ্চ নেতার বাসভবনে চালানো এক হামলার সময় মুজতাবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। ওই হামলা থেকে তারা অল্পের জন্য রক্ষা পান।
রেজাই কৌচি আরও জানান, আরেকটি হামলা একটি হাসপাতালে লক্ষ্য করে চালানো হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, সেখানে ‘ইসলামি প্রজাতন্ত্রের তৃতীয় নেতা’ উপস্থিত ছিলেন। তবে তিনি হাসপাতালের নাম বা হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি।
তিনি দাবি করেন, এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে এবং তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বার্তা প্রকাশ করেন মোজতবা খামেনি। তবে প্রায় এক সপ্তাহ আগে দায়িত্ব পাওয়ার পর থেকে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না হওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি  হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )