আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

নানা আয়োজনে রেডিও চিলমারী’র যুগপূর্তি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে রেডিও চিলমারী ৯৯.২ এফএম এর ১ যুগ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।
গত ২ জুন, রবিবার রেডিও চিলমারীর সম্মেলন কক্ষে দুপুরে কেক কাটার মধ্যদিয়ে যুগপূর্তি উৎসবের সূচনা হয়। এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন।
স্টেশন ম্যানেজার বশির আহমেদ এর সভাপতিত্বে যুগপূর্তি উৎসবে বক্তব্য রাখেন রেডিও চিলমারী’র বার্তা বিভাগের কর্মী এস, এম নুরুল আমিন সরকার ও আব্দুল মালেক, অনুষ্ঠান বিভাগের কর্মী পলাশ মাহমুদ ও আনোয়ারুল ইসলাম এবং শ্রোতা প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গির আলম।
যুগপূর্তি উপলক্ষে রেডিও চিলমারী’র উদ্যোক্তা সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকার শুভেচ্ছা বার্তা (অডিও) প্রদান করেন।
যুগপূর্তিতে শ্রোতা ও দর্শকদের শুভেচ্ছা জানাতে পৃথক পৃথক ভিডিও বার্তা প্রদান করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিনসহ অন্যান্য গুণীজন।
দিবসটিকে ঘিরে রেডিও চিলমারী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )