আজকের তারিখ- Sat-14-03-2026
 **   ২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য **   সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী **   বড় পর্দায় কাজের স্বপ্ন জয়া মির্জার **   যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন

পশ্চিমাদের ‘চোর’ বললেন পুতিন, শাস্তির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা নেতাদের চোর আখ্যায়িত করে তাদের শাস্তির হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জি-৭ সম্মেলনে ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার সহায়তার সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি এই হুঁশিয়ারি দিলেন।
শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের সাথে এক বৈঠকে পুতিন বলেছেন, পশ্চিমের নেতারা রাশিয়ার সম্পদ জব্দ করে নতুন একটি আইনি ভিত্তি তৈরির চেষ্টা করছেন, কিন্তু আমি মনে করি এটা স্পষ্ট ‘চুরি’। পশ্চিমা নেতাদের ওই সিদ্ধান্তের জন্য তাদের শাস্তি পেতে হবে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জব্দ করা রাশিয়ার সম্পদের মুনাফা থেকে ইউক্রেনকে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, বৃটেন ও যুক্তরাষ্ট্রের সাথে এবারের সম্মেলনে যোগ দিয়েছে আফ্রিকা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নেতারা। জি-৭ এর এবারের সম্মেলনটি বৃহস্পতিবার ইতালির আপুলিয়ায় শুরু হয়ে শনিবার পর্যন্ত চলার কথা। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার জব্দকৃত সম্পদকে একটি ‘উল্লেখযোগ্য ফলাফল’ বলে মন্তব্য করেছেন। পুতিনকে উদ্দেশ্য করে বাইডেন বলেছেন, “আমরা পিছিয়ে যাচ্ছি না।
জি-৭ এ পাস হওয়া ইউক্রেনের ওই সহায়তা প্যাকেজটি আগামী সপ্তাহে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া চলতি বছরের শেষদিকে এই সহায়তা ইউক্রেনে পৌঁছাতে পারে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
সূত্র: রয়টার্স, সিজিটিএন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )