আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

চিলমারী উপজেলা ছাত্রলীগের সম্পাদক শামিম মিয়াকে সাময়িকভাবে বহিস্কার : মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম মিয়াকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রæয়ারি, ২০২০) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি, আদর্শ পরিপন্থি নৈতিক স্খলনজনিত কর্মকান্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শামিম মিয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চিলমারী উপজেলা শাখা, কুড়িগ্রাম কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিস্কার করা হলো এবং সেই সাথে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, চিলমারী উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
উল্লেখ, গত ১১ ফেব্রæয়ারি, যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের চিলমারী ভাসমান ডিপো ইনচার্জ মোঃ তাফাজ্জল হোসেন থানাহাট বাজারে আসলে কথা বলার উদ্দেশে চিলমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া ও তার দলবল তাকে মটরসাইকেলে তুলে নিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তৎক্ষনিকভাবে ১লক্ষ টাকা বুঝে নিয়ে ছেড়ে দেয় এবং বাকি টাকা দ্রæত দেয়ার জন্য চাপ দেয়। পরে ডিপো ইনচার্জ তাফাজ্জল হোসেন বাদি হয়ে শামীমসহ অজ্ঞাতনামা ৫ জনের নামে চিলমারী মডেল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ মামলায় শামীম মিয়াকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে চিলমারী মডেল থানা পুলিশ। বর্তমানে সে কুড়িগ্রাম জেল হাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )