আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

নাগেশ্বরীতে জাতীয় বীমা দিবস পালিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি নানা কর্মসূচি পালন করেছে বীমা কোম্পানিগুলো। “বীমা দিবসের শপথ করি, উন্নত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১ মার্চ রোববার বীমা কোম্পানির নাগেশ্বরী ও কচাকাটা থানা শাখাগুলোর আয়োজনে বর্ণ্যাঢ্য র‌্যালি বরে করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে নাগেশ্বরী উপজেলা প্রশাসন হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুমসহ বীমা কোম্পানিগুলোর ব্রান্স ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিন্যান্সিয়াল এ্যাসোসিয়েট প্রমুখ। এছাড়াও কচাকাটায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কচাকাটা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর, কচাকাটা মডেল সাংগঠনিক অফিসের ইনচার্জ মমিনুল ইসলাম, ইউনিট ম্যানেজার, ফিন্যান্সিয়াল এ্যাসোসিয়েট প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )