আজকের তারিখ- Sat-18-04-2026
 **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার **   ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে **   শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন মুক্তি **   হজ ফ্লাইট উদ্বোধন

চিলমারীতে দৈনিক মানবকন্ঠের ১৩ম বর্ষপূর্তি পালিত

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে দৈনিক মানবকন্ঠ পত্রিকার ১তম বর্ষপূর্তি পালিত হয়েছে। শুক্রবার (২৫অক্টোবর) দুপুরে চিলমারী উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজানের আয়োজনে উপজেলার রমনা আপন উদ্যোগ সংস্থার ২য় তলায় ব্রহ্মপুত্র পাঠাগার কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। কেক কাটা শেষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব চিলমারীর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার চিলমারী উপজেলা প্রতিনিধি গোলাম মাহবুব। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারীর সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি মনিরুল আলম লিটু, সাধারন সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের চিলমারী প্রতিনিধি ছাবেদ আলী মন্ডল, প্রেসক্লাব চিলমারীর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মামুন অর রশীদ, চ্যানেল ৬৯ এর চেয়ারম্যান আলমগীর হোসাইন, কালবেলা প্রতিনিধি রাফিউল ইসলাম রাফি, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মাহমুদুল হাসান, কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
 এসময় চিলমারী উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান বলেন, দৈনিক মানবকণ্ঠ ১যুগ পেরিয়ে ১৩বছরে পদার্পণে পত্রিকার শুভাকাঙ্খি, পাঠক ও পরিবারের সবাইকে জানাই শুভেচ্ছা। পত্রিকাটি ১২বছরে এ দেশের কোটি পাঠকের মনে জায়গা করে নিয়েছে। শুভ জন্মদিন দৈনিক মানবকণ্ঠ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মানবকন্ঠের ভুয়সী প্রশংসা করে বলেন দেশের ক্রান্তিলগ্নে দৈনিক মানবকণ্ঠের ভূমিকা ছিল বেশ প্রশংসনীয়। দৈনিক মানবকণ্ঠ পত্রিকা তার নিরপেক্ষ প্রতিবেদনের মাধ্যমে দেশের সচেতন মহলের কাছে একটি গ্রহণযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আশা রাখি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )