আজকের তারিখ- Sat-18-04-2026
 **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার **   ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে **   শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন মুক্তি **   হজ ফ্লাইট উদ্বোধন

উলিপুরে ঝড়ে আমন ধানক্ষেত মাটিতে হেলে পড়েছে

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোড়ধানসহ আমন ধানক্ষেত মাটিতে হেলে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ঝড়ো হাওয়ায় উপজেলার একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ব্যাপক আমন ক্ষেতের ফসল মাটিতে হেলে পড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫ হেক্টর। বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী এলাকার কৃষক হাবিবুর রহমান জানান, তার দেড় একর জমির আমন ক্ষেত ঝড় হাওয়ায় পানিতে হেলে পড়েছে। হেলেপড়া ধানক্ষেত নষ্ট হয়ে যাবে। তিনি আরাও জানান, এতে তার প্রায় ৫০ হাজার টাকা লোকসান হবে।

ওই এলাকার সুভাষ চন্দ্র ও ভোলা মিয়া নামের কৃষক জানান, তাদের এক বিঘা করে জমির ফসল ঝড়ো হাওয়ায় পানিতে হেলে পড়েছে। উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন জানান, ঝড়ো হাওয়ায় আমন ক্ষেতের প্রাথমিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ হেক্টর।

তিনি আরও বলেন, ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত পুরোপুরি নির্ধারণ করা সম্ভব হয়নি। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )