আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

কুড়িগ্রামে এসিড নিক্ষেপ মামলায় ৭ বছরের কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে এসিড নিক্ষেপ মামলায় ১ জনের ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) এসিড অপরাধ দমন ট্রাইবুনাল কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলম এর আদালত এ রায় দেয়। এ সময় জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করে।

আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিচর গ্রামের মঞ্জু মিয়ার সাথে একই গ্রামের আমিনুল ইসলামের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মঞ্জু মিয়ার মা ময়জন বেওয়া (৫০) আত্মীয় বাড়ি থেকে ফেরার সময় আমিনুলের বাড়ির সামনে পৌছালে এসিড নিক্ষেপের শিকার হন। এসিডে ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ।

এ ঘটনায় মঞ্জু মিয়া বাদী হয়ে আমিনুলসহ তার সহযোগী শফিকুল ইসলাম ও আবুল হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করে।

১৩ জনের স্বাক্ষী শেষে বৃহস্পতিবার এ মামলার রায় প্রদান করে বিজ্ঞ আদালত। মামলায় আসামি পক্ষের আইনজীবি ছিল রেহানা খানম বিউটি ও রাষ্ট্র পক্ষের আইনজীবি পিপি এসএম আব্রাহাম লিংকন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )