আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে মৃত্যুর জন্য দায়ী দুই ব্যক্তির নাম চিরকুটে লিখে আত্মহত্যা করেছে কিশোরী

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজের মৃত্যুর জন্য দায়ী দুই ব্যক্তির নাম চিরকুটে লিখে আত্মহত্যা করেছে এক কিশোরী। ঘটনাটি ঘটেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামে। আত্মহত্যা করা কিশোরীর নাম সুবর্ণা আক্তার সুমনা (১৭)। সুমনা পশ্চিম কেদার গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

চিরকুটে লেখা রয়েছে, “আমার মৃত্যুর জন্য দায়ী জাহেদা। আমার জীবনটা নষ্ট করেছে কাওছার। আমার জীবনের মূল্য নেই, এসবের পিছনে সব দায়ী জাহেদা, আমি এই দুনিয়া থেকে চলে যাইতেছি, আমি তখনি শান্তি পাব যখন জাহেদা আর কাওছার সারা জীবন জেলে ধুকে ধুকে মরবে।”পুলিশ ও স্থানীয়রা জানায়, কিশোরী সুমনার সাথে প্রতিবেশী আজাদ আলীর ছেলে কাওছারের (২২) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মন দেয়ানেয়ার একপর্যায় তাদের মাঝে শারিরীক সম্পর্ক হয়। এতে কিশোরী গর্ভধারণ করে। বিষয়টি জানাজানি হলে সুমনার পরিবার বিয়ের জন্য কাওছারকে চাপ দেয়।

এঘটনায় কয়েক দফা গ্রাম্য শালিস হয়। তবে এতে কোন সুরাহা হয়নি। অপর দিকে কাওছার গোপনে অন্যত্র বিয়ে করে। নিরুপায় হয়ে সুমনার মা বাদী হয়ে কাওসারসহ ৪জনের নামে কুড়িগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত কচাকাটা থানাকে মামলটি ১০ জানুয়ারীর মধ্যে রেকর্ড করার আদেশ দেয়।

প্রেমের স্বীকৃতি ও অনাগত সন্তানের পিতৃ পরিচয় না থাকায় সুমনা গত ৮ জানুয়ারি বুধবার রাতে বিষপান করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জানুয়ারী শনিবার সকালে মারা যায় সুমনা। ময়না তদন্ত শেষে (১২ জানুয়ারী) রেববার সন্ধ্যায় সুমনার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ।কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, আদালতের আদেশ পাওয়ার পর মামলাটি ৭ জানুয়ারী রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )