আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৫ ডিলারকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিসিআইসি অনুমোদিত ৫ সার ডিলারকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে ভূরুঙ্গামারী সদরে অবস্থিত ওই ৫ সার ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ ও তা নগদে আদায় করা হয়।

জানা গেছে, বুধবার সকালে নুর ইসলাম নামের এক কৃষক মেসার্স শহিদুল আলম ট্রেডা : এর দোকান থেকে  ১ বস্তা ডিএপি সার ১৪৫০ টাকায় ক্রয় করেন। যার সরকারী নির্ধারিত মূল্য ১০৫০ টাকা। পরে ওই কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে গিয়ে ওই স‍ার দোকানের মালিক শহিদুল আলমকে ফোন করে ডিএপি সারের দাম জিজ্ঞাসা করেন। ফোনে এক বস্তা ডিএপি সারের দাম ১৪৫০ টাকা চান শহিদুল ইসলাম। এই তথ্যের সত্যতা পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার  তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে সার বিক্রেতা ৫ টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে মেসার্স ঝনারধন চন্দ্র সাহা কে ৩০ হাজার টাকা, মেসার্স নিতাই চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা, মেসার্স হিরালাল চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা, মেসার্স সুমন  ট্রেড : কে  ৩০ হাজার টাকা ও মেসার্স সহিদুল আলম ট্রেড : কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময়  সহকারি কমিশনার (ভূমি ) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ মেসার্স ঝনারধন চন্দ্র সাহা চর- ভূরুঙ্গামারী ইউনিয়ন, মেসার্স নিতাই চন্দ্র সাহা সোনাহাট ইউনিয়ন, মেসার্স হিরালাল চন্দ্র সাহা আন্ধারিঝাড় ইউনিয়ন ও মেসার্স সহিদুল আলম ট্রেডার্স তিলাই ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার হলেও ওই সব ইউনিয়নে না গিয়ে তারা প্রত্যেকে ভূরুঙ্গামারী সদরে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সার বিক্রি করেন। এতে কৃষকের অতিরিক্ত সময় ও পরিবহণ খরচ ব্যয় করতে হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারা মোতাবেক ওই ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এবং প্রত্যেক ডিলারকে নিজ নিজ ইউনিয়নে সার বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন‍্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )