আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে পোল্ট্রি খামারে অজ্ঞাত রোগে ২২২ টি বয়লার মুরগির মৃত্যু

আব্দুল লতিফ ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক পোল্ট্রি খামারে অজ্ঞাত রোগে ২২২টি বয়লার মুরগির মৃত্যু হয়েছে। রোববার ভোরে নিরব পোল্ট্রি খামারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খামার মালিক। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। খামারি বদরুজ্জামান রতন জানান, শনিবার রাত পর্যন্ত মুরগিগুলো সুস্থ ছিল। সকালে খামারে গিয়ে দেখি ২১ দিন বয়সী সব মুরগি মৃত অবস্থায় পড়ে আছে। এতে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।  খামারের মুরগি মারা যাওয়ার বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরকে জানানো হলে কর্মকর্তারা পরিদর্শন করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ঠাণ্ডাজনিত কারণে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মুরগিগুলো মারা গেছে। তবে মৃত মুরগির পোস্টমর্টেমের পর সঠিক কারণ জানা যাবে।

এদিকে, একদিনের ব্যবধানে এত সংখ্যক মুরগির মৃত্যুতে খামার মালিকের পাশাপাশি স্থানীয় খামারিরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা আশঙ্কা করছেন, এ ধরনের রোগ আরও খামারে ছড়াতে পারে। এ বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।

স্থানীয় খামারিরা জানান, শীতের কারণে মুরগির নানা রোগ দেখা দেয়। তবে এত সংখ্যক মুরগির একসঙ্গে মৃত্যুর ঘটনা বিরল। তারা মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে অন্য খামারগুলোও ঝুঁকির মুখে পড়তে পারে।

প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত খামারের আশপাশের অন্যান্য খামারও পর্যবেক্ষণে রাখা হবে। মুরগির খাদ্য ও পরিবেশগত কারণে রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলে তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, খামারি বদরুজ্জামান রতন দাবি করেছেন, তার খামারে নিয়মিত ওষুধ ও টিকা দেওয়া হয়। তারপরও এভাবে মুরগির মৃত্যু হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছেন।  পোল্ট্রি খামারিদের অনেকে ক্ষতির মুখে পড়লেও সরকারি সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছেন। তারা মনে করেন, এ ধরনের দুর্যোগে ক্ষতিপূরণ বা সহায়তা প্রদান করা হলে খামারিরা আবার ঘুরে দাঁড়াতে পারবে।

ভূরুঙ্গামারীতে পোল্ট্রি শিল্প দিন দিন জনপ্রিয় হয়ে উঠলেও রোগ প্রতিরোধের ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )