আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

কুড়িগ্রামের যাত্রাপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর রমজান মাস উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান

রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম প্রতিনিধি: ২৭ ফেব্রুয়ারি কুড়িগ্রামে নিম্ন আয়ের মানুষের জীবন মানে উন্নয়নে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করে ইসলামিক রিলিফ বাংলাদেশ।বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ইইপি প্রকল্পের তাদের সেল্ফ হেল্প দলের যাত্রাপুর ইউনিয়নের ২৩০ জন সদস্যর মাঝে রমজান প্যাকেজ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর,ইসলামিক রিলিফ বাংলাদেশের ইইপি প্রকল্পের প্রকল্প ম্যানেজার ডা: কামরুল ইসলাম,প্রকল্প অফিসার মমিনুর রহমান,মনিটরিং অফিসার ফারুক আহমেদ,সহকারি প্রকল্প অফিসার ফারুক হোসেন ও কমিউনিটি অর্গানাইজার সুলতানা রাজিয়া ও তুলি বেগম।

ইলিমিনেশন অব এক্সট্রিম পোভারটি ইন বাংলাদেশ প্রকল্পটি (Elimination of Extreme poverty in Bangladesh EEP)২০২৪ সালের জানুয়ারি মাস হতে কাজ করে আসছে, প্রকল্পটি ২০২৭ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চলবে।
এই সময় সুবিধাভোগীদের মাঝে চল্লিশ কেজি চাল,পাঁচ লিটার সয়াবিন তেল,পাঁচ কেজি ছোলা,চার কেজি মসুর ডাল, তিন কেজি চিনি, তিন কেজি চিড়া,ও লবন এক কেজি প্রদান করেন। ইসলামিক রিলিফ বাংলাদেশ এর এমন উদ্যোগে খুশি প্রতিষ্ঠানটির সুবিধাভোগী মানুষজন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )