কুড়িগ্রাম প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামে বাজার মনিটরিং নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন, সেনা ক্যাম্প কুড়িগ্রামের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. আনম মোহায়মেন রাসেল, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান ও চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল আজিজসহ জেলার অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, পবিত্র রমজানে বাজারে কোনো ধরণের কারচুপি,অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সঙ্কট সৃষ্টি করার অভিযোগ প্রমাণিত হলে ব্যবসায়ীদের আর্থিক জরিমানা ছাড়াও কারাদণ্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো মূল্যে রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা হবে।
এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম কুদরত-এ-খুদাকে সভাপতি করে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বাজার কমিটির প্রতিনিধিদের নিয়ে ১১ সদস্যবিশিষ্ট আলাদা একটি বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়।








Leave a Reply