রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম প্রতিনিধি: জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক “নারী দিবস”-২০২৫ উৎযাপন করা হয়েছে। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিবাদ্য ছিলো “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকা সমূহ প্রদক্ষীন করেন।
র্যালী শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে স্বপ্নকুড়ি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্জেরামের ্বউপ-পরিচালক জেবুন নেছা, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকমাহফুজার রহমান খন্দকার, সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, ওর্য়াল্ড ভিষন কুড়িগ্রামের প্রজেক্ট অফিসার প্রজেক্ট অফিসার জেমস উজ্জল শিকদার প্রমুখ। এছাড়া র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন এনজিওর নারীকর্মী ও নানা শ্রেণী পেশার নারী অংশগ্রহণ করেন।








Leave a Reply