আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

কুড়িগ্রাম জেলা জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় জেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা শিক্ষাবিদ মাওলানা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ শাহজালাল সবুজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। আরও বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপজেলা আমীর মোঃ শামছুল হুদা মিঠু, শহর জামায়াতের আমীর মোঃ আব্দুস সবুর খান এবং আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার উপাধক্ষ মাওলানা আলীনূর, কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হযরত আলী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিগত স্বৈরশাসক দেশের আলেমসমাজের অপূরনীয় ক্ষতি করেছে এবং জামায়াতের কোনো প্রকার দুর্নীতি অনিয়ম স্বজনপ্রীতি নেই তবুও জামায়াতের ২জন সফল মন্ত্রীসহ মেধাবী নেতাদেরকে হত্যা করেছে মিথ্যা অপবাদ দিয়ে। তিনি আরও বলেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে আপনারা সকলে এগিয়ে আসুন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )