আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

বৈষম্যের বেড়াজাল থেকে দেশ বেড়িয়ে এসেছে- কুড়িগ্রামে উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

কুড়িগ্রাম প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন- বৈষম্যের বেড়াজাল থেকে দেশ বেড়িয়ে এসেছে। এখন আর কোথাও বৈষ্যম আর বঞ্চনা থাকবে না। আমরা যে নতুন সময় পেয়েছি, এই সময়কে সুন্দর কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।  ১২ মার্চ’২৫  মঙ্গলবার বেলা ১২টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলি বলেন।  কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেন- এই অন্তর্বতী সরকার নির্বাচন দিবে। নতুন সরকার আসবে। সেই নতুন সরকারকেও ২৪’র চেতনা এবং নতুন প্রজন্মের আকাঙ্খাকে ধারণ করে দেশ চালাতে হবে। অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক মোঃ রেজওয়ানুর রহমান, কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শহিদুল্লাহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিনুর রহমান, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ ফজলে এলাহী, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফিজানুর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, রাজিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান প্রমুখ।  মতবিনিময় সভাটি উপস্থাপনা করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার উপর ডকুমেন্টারী তথ্যাদি তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়।  মতবিনিময় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোবনদহ ব্রীজ উদ্বোধন করেন। পরে ঘোগাদহ ইউনিয়ন পরিষদ মাঠে ঈদ উপলক্ষ্যে ভিজিএফ এর চাল বিতরনের পর টিআর প্রকল্প পরিদর্শন করেন। সবশেষে তিনি নাগেরশ্বরী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত চরাঞ্চলে নারীদের জীবনমান উন্নয়নকল্পে প্রশিক্ষণ প্রাপ্তির পর তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )