আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

কুড়িগ্রামে “তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার” শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে “তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার” শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের উপর অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়া পাওয়ার চায়নার চিফ রিপ্রেজেন্টটিভ লিও কং, রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (উত্তরাঞ্চল) মোঃ মাহবুবুর রহমান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান। “তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার” শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মকবুল হোসেন। মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হুসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শফিকুল ইসলাম বেবু,, জেলা ছাত্রদলের আহ্বায়ক আমিমুল ইহসান, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির সহ তিস্তাপাড়ের বহু মানুষ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ময়দুল ইসলাম রনি। মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহনকারী বক্তাগন বর্তমান সরকারকে কালবিলম্ব না করে  তিস্তা মহা পরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়নের ব্যপারে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )