আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

কুড়িগ্রামে ০৭ মাদককারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের সদর উপজেলা, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলা থেকে আজ ও গতকাল ফেন্সিডিল ও গাঁজাসহ ০৭ মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে কুড়িগ্রামের মোগলবাসা নদীর ঘাট থেকে ০৩জন মহিলাকে ফ্যান্সিডিল সহ আটক করেছে কুড়িগ্রাম সদর থানার পুলিশ ওদিকে জেলার নাগেশ্বরী থানার পুলিশ সকাল ৬ টার দিকে নাগেশ্বরী পৌরসভাধীন মাল ভাঙ্গা ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর স্কুল ব্যাগে করে মাদক পরিবহনের সময় ০৪ কেজি গাঁজা সহ আরও ০৩জন এবং গতকাল ২২ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজায় ২০কেজি গাঁজাসহ ০১জন মোট ০৭জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ ২৩ মার্চ কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়
মামলা দায়ের করা হয়েছে।  কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে বলে তিনি জানান। তিনি মাদক বিরোধী পুলিশি
অভিযানে সকলের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )