আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

জামায়াত-শিবিরের বিরুদ্ধে রাজারহাট উপজেলা আহবায়ক আনিছুর রহমানের সংবাদ সম্মেলন

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা শাখার আহবায়ক আনিছুর রহমান এক সংবাদ সম্মেলন করেছেন। গত বুধবার (৩০এপ্রিল) রাত সাড়ে ১১টায় প্রেসক্লাব রাজারহাটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন- গত ৪/৫দিন আগে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জলমহাল ইজারা নিয়ে শিবিরের রুবেল মিয়া নামের এক যুবক তার সামাজিক মাধ্যমে আমাকে এবং আমার দলের সদস্য সচিবকে নিয়ে একটি মিথ্যে পোস্ট করে। বিষয়টি নিয়ে সাধারণ জনগণ ক্ষিপ্ত হোন। এটিকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের বেশ কিছু ছেলে রুবেল মিয়াকে থানা মোড়ে একটি ফার্মেসীতে নিয়ে আসে। এসময় জন সাধারণ রুবেল মিয়ার উপর ক্ষিপ্ত হলে আমি তার কাছে বিষয়টি জানতে চাই। এসময় রুবেল মিয়া বিএনপিকে ছোট করে বিভিন্ন কুটুক্তি করে। পরে নিজের ভূল স্বীকার করে তার ওই পোস্ট ডিলেট করে দেন।পরে ওইদিন রাতে একটি গুপ্ত ভিডিওর অংশ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। ওই ভিডিওটির সত্যতা যাচাই না করে বিভিন্ন গণমাধ্যমও প্রচার করে। তিনি আরও বলেন- ওই দিন বিএনপিকে নিয়ে কুটুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান না করলে স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভবানা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল, সব সময় জনগণের সাথে থাকবে। এসময় উপস্থিত ছিলেন-বিএনপির রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম, বাদশা মিয়া, সদস্য রমজান আলী শিকদার ও উপজেলা যুবদলেরর সদস্য সচিব মো. নয়ন আলীসহ শতাধিক নেতাকর্মী এবং সাংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )