আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

সাংবাদিককে সাজা দেওয়া ইউএনও শেখ রাসেলকে রংপুরে বদলি

যুগের খবর ডেস্ক: বহুল আলোচিত সাতক্ষীরার তালা  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে রংপুরে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শাহিদুল ইসলামের ৫ মে তারিখে স্বাক্ষরিত এক পত্রে সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের বদলির বিষয়টি জানা যায়।
উল্লেখ্য, তালা উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে নির্মাণাধীন কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়ে তথ্য সংগ্রহ করতে গেলে এলজিইডির এক কর্মকর্তার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি মো. রোকনুজ্জামান টিপু। বিষয়টি নিয়ে এলজিইডির ওই কর্মকর্তা সাংবাদিক টিপুর মাথায় তার হাতে থাকা ছাতা দিয়ে আঘাত করেন। এরপর সাংবাদিক টিপুর সঙ্গে তার হাতাহাতি হয়। এঘটনা উভয়েই তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলকে জানালে ইউএনও রাসেল ঘটনার বর্ণনা এক পক্ষের কাছে শুনে গত ২২ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।
এরপর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফরের নেতৃত্বে দেশের ১৫টি জেলার সাংবাদিক নেতা তালা উপজেলা এবং সাতক্ষীরা জেলার সাংবাদিকরা ইউএনওর অপসারণ ও সাংবাদিকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। কয়দিন পর সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।।
এক পর্যায়ে সাংবাদিক টিপুকে জামিনে মুক্তি দেন আদালত।
এদিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ নিয়ে উপজেলার সরকারি কর্মকর্তা -কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা তাদের অফিস, ক্লাস বন্ধ করে  তালায় মানববন্ধন করেন। বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচনায় আসে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )