আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

রাজারহাটে ৩জুয়াড়িসহ জুয়ার সরঞ্জামাদী গ্রেফতার

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটের দূর্গম চরাঞ্চলের ডাবু দিয়ে জুয়া খেলার সময় পুলিশ ৩ জয়াড়ীকে গ্রেফতারসহ জুয়ার সরঞ্জামাদী আটক করেছে। রোববার (১১মে) দুপুরে আটককৃতদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার চর বিদ্যানন্দের একটি ভূট্টাক্ষেতে দীর্ঘদিন ধরে জুয়াড়ীরা জুয়া খেলে আসছে। এতে উঠতি বয়সী যুবকরা জুয়া খেলে সর্বশান্ত হয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০মে) রাত সোয়া ১১টার দিকে রাজারহাট থানার এসআই বিকাশের নেতৃত্বে একদল পুলিশ নৌকা নিয়ে তিস্তা নদী পাড় হয়ে দূর্গম চর বিদ্যানন্দের ভূট্টাক্ষেতে ছুটে গিয়ে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে বাবু মিয়া (৫৫), নাজিমখান ইউনিয়নের নাজিমখান এলাকার মৃত কাদেরের ছেলে নুর জামাল (৪০)ও উলিপুর উপজেলার চর রতিদেব গ্রামের শুটকু মিয়ার ছেলে রাসেল (১০) কে হাতে-নাতে আটক করে। এসময় আরও অজ্ঞাত নামা ১৫/১৬জন জুয়াড়ি পালিয়ে যায়। পুলিশ জুয়া খেলার ১টি ডাবু, ১টি ফর, ১১টি গুটি,১টি ব্যাটারী, ১টি লাইটসহ নগদ ১০হাজার ৭৫০টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে রাজারহাট থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটককৃত জুয়াড়িদের রোববার(১১মে) দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাতে প্রেরন করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )