কুড়িগ্রাম প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লাইট হাউজের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
টেরে ডেস হোমস ফা্উন্ডেশন সভাকক্ষে লাইট হাউজের নির্বাহী প্রধান মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উওম কুমার রায়। বক্তব্য রাখেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিকেশন ও মিডিয়া স্পেসালিষ্ট সৈয়দ আশরাফ উল ইসলাম, দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, লাইট হাউজের জেন্ডার ফোকাল ওয়াহিদা ইয়াসমিন, জাকির হোসেনসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, কুড়িগ্রাম জেলার সকল জিও/এনজিও মিলে একসাথে কাজ করলে হতদরিদ্র মানুষের উপকার করা যাবে এবং দুর্যোগকালীন সময়ে দুর্যোগ কবলিত এলাকার মানুষের কল্যানে কাজ করতে সহজ হবে। তাই সকলকে একসাথে সহযোগী হিসেবে কাজ করার আহবান জানান।
এ্যাডভোকেসি সভার উদ্দেশ্য, লাইট হাউজ, প্রকল্পের ধারনা উপস্থাপন করেন লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম। ওয়েব পোর্টাল এবং অনলাইন প্লাটফর্ম নিয়ে কথা বলেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম। সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী মোঃ রিপকন আলী, অঞ্জলী রানী, ফাইন্যান্স এ্যাসিসটেন্ট জেনেফার জান্নাত। উল্লেখ, লাইট হাউজ কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ০৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে।








Leave a Reply