আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসা মাঠে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, খেলাধুলা ও গাছের চারা বিতরণ করা হয়।
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতা কামাত আঙ্গারীয়া যুব উন্নয়ন সংস্থা এ কর্মসূচীর আয়োজন করে।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, আরিফুল ইসলাম আরিফ, তাসলুবা জান্নাত কেয়া প্রমুখ বক্তব্য রাখেন।
আমজাদ হোসেন বলেন, পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। পলিথিন এমন এক জিনিস যা ধ্বংস হয় না। তিনি পলিথিন ব্যবহার বন্ধ করে পরিবেশ বান্ধব পাটের তৈরি পণ্য ব্যবহার ও বৃক্ষ রোপন করার আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )