আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

রাজারহাটে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা পেলেন কিশোরীরা

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: “প্লাস্টিক দূর্ষন আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস-২৫ পালন করা হয়েছে। দিবসটি ঘিরে মানববন্ধন আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে উপজেলা প্লাট ফর্ম ও ইউনিয়ন যুব সংগঠন, রাজারহাট। মানববন্ধন শেষে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের হাতে ফলজ ও বনজ গাছ বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো.আল ইমরান।
মঙ্গলবার (৩ জুন) সকালে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন সংগঠকরা।
চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট,আর ডি আর এস বাংলাদেশ এর সহযোগিতায় এনআরকে -টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো, আল ইমরান, আরডিআরএস বাংলাদেশ টেকনিক্যাল অফিসার ফারজানা ফৌজিয়া, ফিল্ড ফ্যাসিলেটর নজরুল ইসলাম, রেজাউল করিম ও নাসরিন পারভীনসহ বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা উপজেলার কিশোর কিশোরীগণ।
কিশোরী লতা রানী বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতর বিকল্প নেই।আসুন আমরা গাছ লাগাই,পরিবেশ বাঁচাই।
টেকনিক্যাল অফিসার ফারজানা ফৌজিয়া বলেন, পরিবেশ দিবস উপলক্ষে আমরা প্রত্যয় করেছি যে,সকল ধরনে প্লাস্টিক বর্জন ও পরিবেশের ক্ষতি করে এমন অসচেতনতামুলক কাজ কর্ম থেকে বিরত থাকবো।#

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )