আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

উলিপুরে পশুর হাট ইজারাদারের জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পশুর হাটে বিক্রিত পশুর রশিদে মূল্য লেখা না থাকায় ইজারাদারের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকালে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দূর্গাপুর পশুর হাটে এ জরিমানা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে মঙ্গলবার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট বসানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর টিম পশুর হাটে টহল দেন। এসময় পশু বিক্রির রশিদে সরকার নির্ধারিত ফি লেখা না থাকায় তাদের নজরে আসে তাই হাট ইজারাদারকে আটক করেন।

পরে নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পশুর হাটে গিয়ে ঘটনার সত্যাতা যাচাই করে হাট ইজাদার মাসুদ রানা (৩৬) কে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। এ সময় হাট ইজারাদার নগদ ৫০ হাজার টাকা পরিশোধ করেন এবং মুচলেখা দিয়ে ছাড়া পান।

সেনাবাহিনীর টহলরত টিম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সেনাবাহিনী সর্বদাই প্রস্তুত রয়েছে।

কুরবানীর পশুর হাটগুলিকে শতভাগ নিরাপদ রাখার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। যাতে পশুর হাটে কোনো ক্রেতা ও বিক্রেতা হয়রানীর শিকার না হয়। উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারক নয়ন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্গাপুর পশুর হাটে রশিদে সরকার নির্ধারিত ফি লেখা না থাকায় ইজাদারের জরিমানা করা হয়েছে। পরবর্তী হাটে টোল আদায়ের নির্ধারিত ফি জনসম্মুখে প্রদর্শন করতে বলা হয়েছে। নিদের্শনা না মানলে ইজাদারের বিরুদ্ধে আইনতগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )