আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে কোরবানির হাটে তৎপর ভেটেরিনারি মেডিকেল টিম

আব্দুল লতিফ ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পশুর হাটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম পশুর সুস্থতা নিশ্চিত করে ক্রেতা-বিক্রেতাদের দুঃশ্চিন্তা লাঘবে কাজ করছে। কোরবানি উপলক্ষে প্রায় একমাস যাবত প্রতি হাটবারে (শনিবার ও মঙ্গলবার) ভেটেরিনারি মেডিকেল টিম পশুর হাটে অবস্থান করছে।
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোরবানি দাতারা যাতে সুস্থ সবল পশু কিনতে পারেন এবং পশু কিনে তাদেরকে যাতে কোনো প্রকার ভোগান্তি পোহাতে না হয় সে লক্ষ্যে মেডিকেল টিমটি কাজ করছে।
কয়েকজন পশু ক্রেতা জানান, কোরবানি দেয়ার জন্য গাভী কিনেছি। গাভী কোরবানি দেয়ার ক্ষেত্রে ধর্মীয় বিধি বিধান রয়েছে। গাভী গর্ভবতী কি-না তা নিশ্চিত হওয়া জরুরি। প্রাণিসম্পদ হাসপাতালের মেডিকেল টিম পরিক্ষা নিরীক্ষা করে গাভী গর্ভবতী কি-না তা জানিয়ে দিচ্ছে। এতে আমাদের আর চিন্তা থাকছে না।
কুড়িগ্রাম জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, কোরবানির পশুর হাটে তোলা পশু সুস্থ সবল আছে কিনা তা নিশ্চিত করা, হঠাৎ কোনো পশু অসুস্থ হয়ে পড়লে সেই পশুর চিকিৎসা দেয়ার জন্য পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম স্থাপন করা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে পশু হাটে কোনো পশু আসছে কি-না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে তা নজরদারি করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )