আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

রাজারহাটে কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোছা. আরজু আরা বেগম

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে রাজারহাটে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোছা. আরজু আরা বেগম। মঙ্গলবার(৩জুন) সকাল ১১টায় তিনি রংপুর থেকে সরাসরি রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শনে যান। এসময় তিনি ক্লাবের কিশোর-কিশোরীদের সাথে মতবিনিময় করে জেন্ডার বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি সংগীত, আবৃত্তি, জেন্ডার বিষয়ক আলোচনা, ক্যারাটে এবং ইনডোর গেম হিসেবে ডাবা, লুডু, কেরামবোর্ড খেলার বিষয় সম্পর্কে অবগত হন। এছাড়া তিনি সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। রাজারহাটে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী তার নিজস্ব প্রচেষ্টায় ক্লাবের বাচ্চাদের আন্তপ্রতিযোগীতায় তাদের পুরস্কৃত করেন। রাজারহাটে প্রতিটা ক্লাবের প্রশিক্ষকরা ভালো ভাবে প্রশিক্ষণ পরিচালনা করেন বলে তিনি সচিবকে জানান। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, অতিরিক্ত ডিডি সোহেলী পারভীন, নাগেশ^রী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মহিম আল মোস্তাকুর, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত ও সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সরকার। পরে তিনি রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ভডব্লিউবি, ও তথ্য আপা প্রকল্প, মা ও শিশু সহায়তা কর্মসূচী ও জাতীয় মহিলা সংস্থা অফিস পরিদর্শন করেন। এ সময় যুগ্ম সচিব মোছা. আরজু আরা বেগম রাজারহাট উপজেলার সাত ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক ও সদস্যরা চাকুরি ছাড়া নিজেরা আত্ম কর্মসংস্থানে নিয়োজিত হয়ে ভবিষ্যতে উন্নতি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )