আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত চালক আটক । নিহত হওয়া ওই নারীর নাম শাহারা বানু (৪৫)। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকটি গ্রামের আবুল কাশেমের স্ত্রী। রোববার সকালে উপজেলার সোনাহাট ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, রোববার সকালে শাহারা বানু স্থানীয় এক দর্জির দোকান থেকে পোশাক তৈরি করে নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান। তার মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ হয়। এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে শাহারা বানু মারা যান। স্থানীয়রা মোটরসাইকেলটি ও চালককে আটক করেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় আইনে মামলা হবে। মোটরসাইকেল চালক পুলিশ হেফাজতে রয়েছে ।








Leave a Reply