আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

রাজারহাটে গাঁয়ে হলুদ না হতেই  ট্রলির চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: গাঁয়ে হলুদ না দিতেই সড়কেই ঝড়ে গেল কুড়িগ্রামের রাজারহাটে এক যুবকের প্রাণ। এ সপ্তাহেই গাঁয়ের হলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ওই যুবকের। কিন্তু বিধাতার নির্মম পরিহাস মঙ্গলবার(১৭জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামের রাজারহাটের নাজিমখান বাজারের পাশে সাকিন মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারা যায় বর মটরসাইকেল চালক মনিরুজ্জামান মুন্না(৩৫)।
তিনি রংপুর জেলার হারাগাছের বাংলাবাজার ঠাঁকুরদান এলাকার মাহফুজার রহমানের ছেলে। এবি খালেদ গুলের সেলসম্যান হিসেবে নাজিমখান এলাকায় কর্মরত ছিলেন এবং ভাড়া বাসায় অবস্থান করতেন তিনি।
এলাকাবাসী ও পুলিশ জানান, মঙ্গলবার(১৭জুন) সকাল সাড়ে ১০টায় নাজিমখান বাসা থেকে মটর সাইকেল নিয়ে বের হওয়ার সাথে সাথে একটি নছিমন অপর একটি সাইকেলরোহীকে বাঁচাতে গিয়ে মটরসাইকেল চালক মনিরুজ্জামান মুন্নাকে ধাক্কা দিলে ট্রলির চাকায় পিষ্ট হয়। এসময় ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দেখে মুন্নার বাড়ির লোকজন এসে লাশ শনাক্ত করে নিয়ে যায়। সম্প্রতি মনিরুজ্জামান মুন্নার সাথে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চৌমোহনী মিলের পাড় বাজারের পাশে জনৈক মোকছেদ আলীর মেয়ের সাথে বিয়ে রেজিষ্টারী হয়েছিল। আগামী শুক্রবার তার গায়ের হলুদ ও আনুষ্ঠানিকতার দিন ধার্য্য ছিল বলে জানা যায়। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে থানার দায়িত্বরত সাব-ইন্সেপেক্টর বিকাশ চন্দ্র রায় জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )