আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

এসএসবিসি প্রকল্পের আয়োজনে কুড়িগ্রাম ও নাগেশ্বরীতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

মোঃ রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ‘স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে কুড়িগ্রাম ও নাগেশ্বরীতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ১৯ জুন’২০২৫ইং বৃহস্পতিবার সকাল ১১টায় কুড়িগ্রামের হরিশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ও নাগেশ্বরীর গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। হরিশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিশু শ্রম প্রতিরোধ দিবস অনুষ্ঠানে হরিশ্বর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এ. কে. এম সামছুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক এ. টি. এম. আমান উল্যাহ ও আমিনুর রহমান। অপরদিকে নাগেশ্বরীর গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস অনুষ্ঠানে গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলী এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিশু শ্রমিক, হোটেল মালিক, গ্যারেজ মালিক সহ প্রায় ২’শ ৫০ জন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- সরকার শিশু শ্রম বন্ধে কাজ করছে। শিশু শ্রম নিরুৎসাহিত করতে সরকার স্কুলগামী শিশুদের নগদ অর্থ, খাবারসহ নানা ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে শিশু শ্রম বন্ধে শতভাগ সফলতা আসবে বলে জানান। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র ও সাগর ইসলাম, রোকন উদ-দ্দৌলাহ, খোরশেদুল ইসলাম, মায়ামনি মিষ্টি, রাশেদুল হক, সানজিদা সিদ্দিকা ও আফসানা আফরোজ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )