আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে ভূমি অফিসে ৩২ টি পদ শুন্য জন ভোগান্তি চরমে

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে দীর্ঘদিন ধরে ৩২টি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে চর-ভূরুঙ্গামারী ইউনিয়নে গত চার মাস ধরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা না থাকায় সেখানকার মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, অফিসগুলোতে মোট ৫৬টি পদ মঞ্জুরীকৃত আছে। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক (প্রেষণে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত), সার্ভেয়ার, সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী (২ জন), অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (৬ জন), ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (৪ জন), প্রসেস সার্ভেয়ার (২ জন, যার মধ্যে ১ জন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে কর্মরত), অফিস সহায়ক (১০ জন, যার মধ্যে ১ জন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে কর্মরত) ও চেইনম্যান (২ জন)-এর পদগুলো শূন্য রয়েছে। বর্তমানে ৫৬টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৪ জন।
অপরদিকে, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ১০ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার স্থলে আছেন মাত্র ৪ জন। গত ৪ মাস ধরে চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ থাকায় স্থানীয় লোকজন খাজনা ও খারিজ করতে না পারায় জমিজমাসহ নানা কাজে বিপাকে পড়ছেন।
চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের সামছুল হক ও রশিদুল ইসলাম জানান, জরুরি প্রয়োজনে তাঁদের জমি বিক্রি করা দরকার। কিন্তু খারিজের জন্য গত তিন মাস ধরে ঘুরলেও তহশীলদার না থাকায় তাঁরা জমি খারিজ করতে পারছেন না।
চরভূরুঙ্গামারী ইউনিয়নের চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, তহশীলদার না থাকায় এলাকার জনগণ চরম ভোগান্তিতে পড়েছে, অন্যদিকে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, শূন্যপদে পদায়ন করার ক্ষমতা তাঁর নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )