আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

রাজারহাটে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ অটোরিকশা চোর চক্রের ৩সদস্যকে গ্রেফতার করে চোরাই মালামাল উদ্ধার করেছে। সোমবার(২৩জুন) গভীর রাতে উপজেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গরুর বাছুর নিয়ে যাওয়ার কথা বলে রংপুর থেকে আজিম উদ্দিনের অটোরিক্সা ভাড়া করে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের রাজমাল্লীরহাট এলাকায় নিয়ে আসে চোরচক্রের এক সদস্য। এলাকায় নিয়ে এসে ফ্লিমি স্টাইলে অটোচালক আজিম উদ্দিনের মোবাইল কৌশলে হাতিয়ে নিয়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তার সঙ্গীয়  সদস্যরা মিলে অটোরিক্সাটি নিয়ে সটকে পড়ে। এঘটনায় অটোচালক আজিম উদ্দিন তার অটোরিক্স না পেয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করে। থানার পুলিশ প্রযুক্তি ব্যবহার করে আজম আলী নামের অটোরিক্সা চোরকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার(২৩জুন) রাত ২টায় রাজারহাট থানা পুলিশ চোরাই অটোরিক্সাসহ চোরাই মালামাল উদ্ধার করে। এসময় চোরচক্রের অপর সদস্য সাহানুর রহমান ও মহসিন আলী সবুজকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আজম আলী(৩৩) রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের আজিজুল হকের ছেলে। সাহানুর রহমান চাকিরপশার ইউনিয়নের অর্জূনমিশ্র গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং মহসিন আলী সবুজ একই ইউনিয়নের রতিরাম কমলওঝাঁ গ্রামের আ: মতিনের ছেলে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চোরাই অটোরিক্সাসহ মালামাল উদ্ধার হয়েছে। মঙ্গলবার(২৪জুন) দুপুরে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )