আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

রাজারহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২৮ জন

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৫ টি কেন্দ্রে প্রথম দিনে ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ কেন্দ্রে ১৯২ জনের মধ্যে ১০ জন, রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৯৩ জনের মধ্যে ০১ জন, রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৬৬ জনের মধ্যে ০৬ জন, রাজারহাট কামিল মাদ্রাসা কেন্দ্রে ২০০ জনের মধ্যে ০৮ জন এবং রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ কেন্দ্রে ৩৬৫ জনের মধ্যে ০৩ জনসহ মোট ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে সরেজমিন পরিদর্শনে কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। এ বছর রাজারহাটে ৫ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১১১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৮৮ জন এবং প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৮ জন। রাজারহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ আব্দুল হাই জানান, ২০১ বিষয় কোডে কুরআন মাজিদ বিষয়ে মোট ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )