আজকের তারিখ- Sat-18-04-2026
 **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার **   ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে **   শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন মুক্তি **   হজ ফ্লাইট উদ্বোধন

অ‌বৈধভা‌বে রাস্তার গাছ কাটার অ‌ভি‌যোগে উলিপু‌রে  ইউপি চেয়ারম‌্যানসহ ৬জ‌নের বিরু‌দ্ধে মামলা

প্রহলাদ মন্ডল সৈকত, কু‌ড়িগ্রাম প্রতিনিধি: কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে টেন্ডার, কো‌টেশন ছাড়াই অ‌বৈধভা‌বে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি চেয়াম্যান ও প্যানেল চেয়াম্যানের বিরু‌দ্ধে। এ ঘটনায় গত ২৪ জুন (মঙ্গলবার) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আফজাল হোসেন বাদী হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া, প্যানেল চেয়াম্যান শামছুল হকসহ ছয় জনকে আসামি ক‌রে মামলা দা‌য়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরেয়ার পাড় এলাকায়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের চরেয়ার পাড় জামে মসজিদ হতে ধামশ্রেণি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ৫০০ মিটার এলাকাজুড়ে তিনটি শিমুল গাছ অবৈধভাবে কেটে বিক্রয় করেন তারা। বিষয়‌টি স্থানীয় মানুষজন বাধা দি‌লে নানা হুম‌কি প্রদান করেন তারা। খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গিয়ে গাছ কাট‌তে নি‌ষেধ কর‌লে উল্টো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে হুমকি দেন ব‌লেও এজাহা‌রে উল্লেখ ক‌রা হয়।
নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক একা‌ধিক ব‌্যক্তি জানান, ওই ইউনিয়‌নের প‌্যা‌নেল চেয়ারম‌্যান শামসুল হকসহ স্থানীয় ক‌য়েকজন বিএন‌পি নেতার জোগসাজ‌শে গোপনে অ‌বৈধভা‌বে রাস্তার দুই ধা‌রের প্রায় ২১টি গাছ বিক্রয় করে টাকা ভাগবা‌টোয়ারা ক‌রে নেন। বিষয়‌টি জানাজা‌নি স্থানীয়‌দের ম‌ধ্যে ক্ষোভ সৃ‌ষ্টি হয়।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আফজাল হোসেন বলেন, আমি সরেজমিনে তদন্ত করে রাস্তার পাশে তিনটি গাছ কাটা  দেখতে পাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে অভিযুক্তদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গাছ কাটার ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে, তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )