আজকের তারিখ- Thu-12-02-2026
 **   নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ **   নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা **   আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি **   কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০ **   ক্ষতির সম্মুখীন মন্দিরার সিনেমা **   বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি **   জাতির উদ্দেশে তারেক রহমান এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়ার: তারেক রহমান **   প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির **   নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল **   বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির

অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে প্রস্তুত ভারত: রণধীর জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক: অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে প্রস্তুত। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৃহস্পতিবার (২৬ জুন) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। এ ছাড়া, বাংলাদেশের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন ইস্যু সমাধানেও ভারত অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি।এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত বাণিজ্য সম্পর্কিত যে সংশোধনীগুলো বাংলাদেশের জন্য ঘোষণা করেছে, সেগুলো বাংলাদেশের তরফ থেকে ন্যায্যতা, সমান আচরণ এবং পারস্পরিকতা নিশ্চিত করার আগ্রহের ওপর ভিত্তি করে করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মূল বিষয়গুলোর সমাধানের জন্য বাংলাদেশের অপেক্ষায় আছি। বাণিজ্যসচিব পর্যায়ের আলোচনাসহ এই বিষয়গুলো ভারত এর আগেও বিভিন্ন কাঠামোগত বৈঠকে উত্থাপন করেছে।’
দুই দেশের মধ্যে অভিন্ন নদী সংক্রান্ত বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘গঙ্গাসহ ভারত ও বাংলাদেশ ৫৪টি অভিন্ন নদী ভাগাভাগি করে নিয়েছে। এ ক্ষেত্রে সহযোগিতার অংশ হিসেবে গঠিত সব প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন নামে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা চালু আছে। এ ছাড়া, এ ধরনের বিষয়গুলোতে আমাদের নিজস্ব অভ্যন্তরীণ আলোচনায় সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করা হয়। যাতে আমাদের পন্থা নির্ধারণ করা যায়। পারস্পরিক উপকারী সংলাপের জন্য অনুকূল পরিবেশে আমরা বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে প্রস্তুত।’

ঢাকার খিলক্ষেতে একটি মন্দির ভাঙার বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘অন্তর্বর্তী সরকার মন্দিরটিকে নিরাপত্তা না দিয়ে ঘটনাটিকে অবৈধ ভূমি ব্যবহার হিসেবে তুলে ধরেছে এবং মন্দিরটি ধ্বংসের অনুমতি দিয়েছে। এর ফলে বিগ্রহ (মূর্তি) স্থানান্তরের আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা বারবার ঘটায় আমরা মর্মাহত। আমি জোর দিয়ে বলতে চাই যে, হিন্দু, তাদের সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।’
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )