আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

কু‌ড়িগ্রা‌মে অ‌টো‌রিকশা উল্টো বৃ‌দ্ধের মৃত‌্যু, আহত ৩

প্রহলাদ মন্ডল সৈকত, কু‌ড়িগ্রাম প্রতিনিধি: কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব‌্যাটা‌রিচা‌লিত অ‌টো‌রিকশা উল্টো কপিল উদ্দিন (৯০)না‌মে এক বৃ‌দ্ধের মৃত‌্যু হয়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে বৃহস্প‌তিবার (৩ জুলাই)বেলা ৩টার দি‌কে উপ‌জেলার ধাম‌শ্রেণি ইউনিয়‌নের যাদু‌পোদ্দার এলাকায়। নিহত ক‌পিল উপ‌জেলার বুড়াবুুড়ি ইউনিয়‌নের সাত‌ভিটা গ্রা‌মের মইনউদ্দি‌নের ছে‌লে। এ ঘটনায় আরো তিনজন আহত হ‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে।
আহতরা হ‌লেন, অ‌টোচালক আব্দুল সালাম (৩০), ইমরান আলী (৪), শাহানা বেগম (৩৫)। তা‌দের সবার বা‌ড়ি বুড়াবুুড়ি ইউনিয়‌নের সাত‌ভিটা গ্রা‌মে।
পু‌লিশ ও নিহ‌তের স্বজনদের সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্প‌তিবার দুপু‌রে উপ‌জেলার বুড়াবুুড়ি ইউনিয়‌নের সাত‌ভিটা গ্রা‌ম থেকে এক‌টি ব‌্যাটা‌রিচা‌লিত অ‌টোরিকশা‌যো‌গে আটজন যা‌ত্রী উপ‌জেলার পা‌তিলাপুর গ্রা‌মে দাওয়াত খাওয়ার জন‌্য রওনা দেন। প‌থিম‌ধ্যে যাদু‌পোদ্দার এলাকায় পৌঁ‌ছি‌লে এক‌টি বালু ভ‌র্তি ট্রাক্টর‌কে ওভার‌টেক কর‌তে গি‌য়ে রাস্তা‌ থে‌কে অ‌টোরকশা‌টি খা‌দে প‌ড়ে যায়। এ সময় আহত‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক কপিল উদ্দিনকে মৃত ঘোষণা ক‌রেন।
উলিপুর হাসপাতা‌লের জরু‌রি বিভা‌গে দা‌য়িত্বরত উপসহকারী ক‌মিউনি‌টি মে‌ডি‌কেল অ‌ফিসার (স‌্যাক‌মো) রা‌শেদ পার‌ভেজ জানান, ক‌পিল উদ্দিন‌কে মৃত অবস্থায় হাসাপাতা‌লে আনা হ‌য়ে‌ছে। অন‌্যদের চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে ।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন ব‌লেন, প‌রিবা‌রের অ‌ভি‌যোগ না থাকায় মরদেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হ‌বে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )